April 6, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

জগন্নাথপুরের আলোকিত শিক্ষক সাইদুর রহমান

জগন্নাথপুর  (সুনামগঞ্জ) প্রতিনিধি|
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের আলোকিত শিক্ষক সাইদুর রহমান। তাঁর

mostbet

জগন্নাথপুরের আলোকিত শিক্ষক সাইদুর রহমান

হাতেগড়া অনেক ছাত্র বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রি লাভে অধ্যায়নরত ও বিভিন্ন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে কর্ম জীবনে আছেন। যিনি সর্বদা বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে যাচ্ছেন। যাঁর শিক্ষা দানের আলো ছড়িয়ে পড়েছে সর্বত্র।
জানাগেছে, বিগত ২০০১ সালে নেত্রকোনা জেলার আটপাড়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান জগন্নাথপুর এসে পৌর শহরের ভবানীপুর গ্রামে বসবাস করেন এবং প্রাইভেট শিক্ষকতা করেন। অবশেষে ২০০৮ সালে তিনি জগন্নাথপুর পৌর সদরে অবস্থিত আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তাঁর শিক্ষা ছড়িয়ে পড়ে সর্বত্র। বর্তমানে তিনি জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোটার। সপরিবারে বসবাস করছেন ভবানীপুর গ্রামে।
এদিকে-আলোকিত শিক্ষক সাইদুর রহমানের হাতেগড়া ছাত্র শাওন দাস সিলেটের শাহজালাল বিশ^ বিদ্যালয়ে ও ইমাদ উদ্দিন ঢাকা বিশ^ বিদ্যালয়ে অধ্যায়নরত আছেন। এছাড়া আরো অসংখ্য দরিদ্র পরিবারের শিক্ষার্থীকে তিনি নিয়মিত বিনা পারিশ্রমিকে পাঠদান দিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে ১৪ অক্টোবর রোববার জানতে চাইলে আলোকিত শিক্ষক সাইদুর রহমান বলেন, জগন্নাথপুর বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে। যে কারণে দরিদ্র পরিবারে শিক্ষার্থীদের বিনা পারিশ্রমিকে পাঠদান দিয়ে থাকি। তিনি আরো বলেন, আমি চাই কোন শিক্ষার্থী যেন অকালে ঝরে না পড়ে। তাই বিবেকের তাগিদে অতিরিক্ত সময়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে লেখাপাড়ায় আরো মনোযোগী করে তোলার চেষ্টা করি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। যাতে করে জগন্নাথপুরের শিক্ষার হার আরো বৃদ্ধি পায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর