March 23, 2026, 5:43 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামে ২৪ পূজা মন্ডপে চলছে উৎসবের আমেজ

মোঃ এমদাদ উল্যাহ  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ পূজা মন্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ। পূজাকে কেন্দ্র করে হিন্দু যুবক-যুবতীসহ সব বয়সের মানুষ নানা রঙের পোষাক ও কসমেটিকস্ কেনাকাটাও করছে। এক কথায়- পূজা মন্ডপগুলোতে চলছে সাজ সাজ অবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক টিম কাজ করছে। জানা গেছে, উপজেলার ২৪ মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। মন্ডপগুলো হলো; কাশিনগর ইউনিয়নের নিলক্ষী বিষ্ণপুর, উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম সেন বাড়ি, বলহরা লোকনাথ মন্দির, কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের চৌধুরী বাড়ি, পাল বাড়ি, শীল বাড়ি, হাজারী বাড়ি, শুভপুর ইউনিয়নের পাইকপাড়া কালি মন্দির, ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি বাজার, নারায়নপুর ঠাকুর বাড়ি, পাল বাড়ি, উজানমুড়ি কালি বাড়ি, চৌদ্দগ্রাম পৌরসভার চৌদ্দগ্রাম বাজার, চাঁন্দিশকরা নাথ বাড়ি, চাঁন্দিশকরা দাশ বাড়ি, মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা নাথ বাড়ি, বাতিসা ইউনিয়নের বাতিসা নকুল শীলের বাড়ি, কুলিয়ারা ঠাকুর বাড়ি, গুণবতী ইউনিয়নের শুরিকরা গ্রামের উকিল বাড়ি, পাল বাড়ি, জগন্নাথদীঘি ইউনিয়নের শাটিষক মহাজন বাড়ি, বরদৈন কর্মকার বাড়ি, আলকরা ইউনিয়নের পোটকরা সনাতন সংঘ ও পোটকরা সার্বজনীন পূজা মন্ডপ।
এ ব্যাপারে সোমবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জনচক্রবর্তী জানান, ‘প্রশাসনের সহায়তায় আগের চেয়েও শান্তিপূর্ণভাবে পূজার কার্যক্রম চলছে’।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর