April 6, 2026, 11:52 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

“রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসের বেহাল দশা”

“রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসের বেহাল দশা”
ডাঃ আব্দুল হান্নান, তানোর পৌর প্রতিনিধি

mostbet

 

রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসের বেহাল দশা অলস সময় কাটাচ্ছে কর্মকর্তা ও কর্মচারিরা। সরজমিনে পোস্ট অফিসে গিয়ে দেখা যায় নিয়ম-নিতীর কোন তোয়াক্কা না করেই ইচ্ছেমত সময় কাটাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারিরা কেউ বা ঘুমিয়ে কেউআবার নিজের দায়িত্ব জ্ঞান ভুলে গল্প গুজোবে ব্যাস্ত থাকে। দুপুর ২:৩০মিনিটের পরে গ্রহন করেনা কোন চিঠিপত্র অনুনয়-বিনয়ের সুরে বললেও শুনেও না শুনার ভান করেউক্ত পোস্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারিরা। এর পরেও যদিও বা মুখ খোলেন হাতের ইশারাই দেখিয়ে দেন পোস্ট অফিসের বাইরে থাকা পোস্টবক্স, অন্যথায় বলেন রাজশাহীর জিপিও তে সেবা নিতে চলে যান এখানে সম্ভব না, কোন ক্রমেই রেজিট্রি করে নিতে চান না প্রয়োজনীয় চিঠিপত্র। অবশেষে এভাবেই রেজিট্রির অভাবে প্রয়োজনীয় চিঠিপত্র নিয়ে ফিরেযাচ্ছেন গ্রাহকরাঅথবা সুদুর ৩০কি.মি দূরে রাজশাহী জিপিও তে গিয়ে রেজিট্রি করতে হচ্ছে  প্রয়োজনীয় চিঠিপত্র।হাতের নাগালে পোস্ট অফিস থাকা সত্বেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন তানোর উপজেলারগ্রাহকরা। এই বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা পোস্টমাস্টার মোঃ জাকির হোসেন বলেন আমরা এখানে মুলত কর্মরত ৬ (ছয়) জন কর্মকর্তা সহ কর্মচারিরা সরকারে চার্ট অনুযায়ী কার্যক্রম চালাচ্ছি এর বাইরে আমাদের কিছুই করার নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর