March 24, 2026, 3:25 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিপিএল’র টিকেটের জন্য ব্যাংকে মানুষের ঢল

বিপিএল’র টিকেটের জন্য ব্যাংকে মানুষের ঢল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের পর্দা উঠছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইট ও নতুন দল সিলেট সিক্সার্স।

বিসিবির ঘোষণা অনুযায়ী আগামিকাল মঙ্গলবার থেকে উদ্বোধনী ম্যাচের টিকেট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর মাধ্যমে বিক্রি হবে। সিলেটে ব্যাংকটির সকল শাখার মাধ্যমে সিলেট ভেন্যুর টিকিট বিক্রি হওয়ার কথা।

তবে ঘরের মাঠে বসে খেলা দেখতে এক দিন আগেই ইউসিবি ব্যাংকের বিভিন্ন শাখায় ভিড় করছেন ক্রিকেটপ্রেমীরা। আজ (সোমবার) সকাল থেকেই ব্যাংকের সামনে দেখা দেয় দীর্ঘ লাইন। তাদের দাবি- ব্যাংকে একদিন আগেই টিকেট এসেছে। কিন্তু ব্যাংক থেকে টিকেট দেওয়া হচ্ছে না। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে সবাইকে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে এখনো তাদের কাছে টিকেট আসেনি। এ ব্যাপারে ইউসিবি ব্যাংক সিলেট উপশহর শাখার ম্যানেজার আমিনুল হক বলেন, ইউসিবি ব্যাংকের মাধ্যমে বিপিএল’র টিকেট বিক্রি হবে বলে শুনেছি। কিন্তু এখনো ব্যাংকের সিলেটের ৭টি শাখার কোনটিতেই বিপিএল’র কোন টিকেট সরবরাহ করা হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর