April 7, 2026, 3:05 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধি

mostbet


নাটোরের বাগাতিপাড়ায় নাট্যাচার্য সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও সনদপত্র বিতরন করা হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃ-প্রতিম সংগঠন বকুল স্মৃতি থিয়েটার ও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।  শিশুদের পৃথক চারটি বিভাগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শতাধিক শিশু কিশোর এতে অংশ নেয়।
বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেন এর সভাপতিত্বে পুরুষ্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, সম্মানিত সদস্য গোলাম ফারুক পিন্টু, উপদেষ্টা মশিউর রহমান সহ সংগঠনের কর্মীবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর