April 17, 2026, 4:22 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

 

mostbet

খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক


খুলনায় তানভীর হোসেন রকি (২১) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তিসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত রকি নগরীর আলতাপোল লেন এলাকার বাসিন্দা। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরা সুলতানা জানান, খুলনা এম এস সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তানভীর। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানা যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর