April 6, 2026, 6:19 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ি কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্যাতনকারী গ্রেফতারের দাবী

সুব্রত সরকার ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ি কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্যাতনকারী ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী করেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।  অন্যথায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করা হবে।

রোববার দুপুর ১২টার দিকে ধুনট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সরকার।

তিনি বলেন, শুক্রবার রাতে গোসাইবাড়ি কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারীকে মারধরে আহত করেছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়া শাহীন।

এ ঘটনায় প্রধান শিক্ষক এনামুল বারী বাদী হয়ে সভাপতি জিয়া শাহীনের বিরুদ্ধে শনিবার দুপুরে থানায় একটি অভিযোগ দিয়েছেন।  কিন্ত থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করছেন না।

এছাড়া প্রধান শিক্ষককে থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য সভাপতি জিয়া শাহীন বিভিন্ন ভাবে হুমকি প্রর্দশন করছেন।  এতে বিদ্যালয়ের সভাপতির মারধরের শিকার প্রধান শিক্ষক জীবনের নিরাপত্তাহীতাসহ ন্যায় বিচার পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ কারণে প্রধান শিক্ষক এনামুল বারীর অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে সভাপতি জিয়া শাহীনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি।

আগামী ২৪ ঘন্টার মধ্যে সভাপতিকে গ্রেফতার করা না হলে উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করা হবে।

উক্ত সংবাদ সম্মেলনে, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সহসভাপতি প্রধান শিক্ষক শফিউল ইসলাম, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সিদ্দিকী, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, দপ্তর সম্পাদক সেজাব উদ্দিন, সদস্য শাহিনা খাতুনসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রধান শিক্ষককে বিদ্যালয়ের প্রজেক্টর দিতে বলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি।  কিন্ত শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অনুমতি ছাড়া প্রজেক্টর দিতে রাজী হননি প্রধান শিক্ষক।

এ ঘটনা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সভাপতি ও তার লোকজন জোরপূর্বক বিদ্যালয় থেকে প্রজেক্টর নিয়ে মাঠে খেলা দেখছিলেন।

এদিকে সহজে প্রজেক্টর দিতে রাজী না হওয়ায় সভাপতি ক্ষুদ্ধ হয়ে প্রধান শিক্ষককে খেলার মাঠের ভেতর শত শত দর্শকের সামনে মারধরে আহত করেছেন।

এ ঘটনায় সভাপতির দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে শনিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৯জুলাই ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর