পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে এক মাদ্রাসা শিক্ষকের মোটর সাইকেল চুরি হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সড়কপাড়া পেট্রোল পাম্পের পাশে আবদুল হাকিমের তিন তলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া নেংড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক নাজমুল হকের সাদা রংয়ের ১৫০ সিসি এ্যাপাচি মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো-ল- ২৩-১১৪৭) চুরি করে নিয়ে যায় চোরের দল।
ভুক্তভোগী নাজমুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে ফেরার পর মোটর সাইকেলটি সিঁড়ির নিচে তালাবদ্ধ করে রাখেন। রাত একটার দিকে তিনিসহ পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন সিঁড়ির কলাপসিবল গেটের তালা ভাঙ্গা এবং সেখানে মোটর সাইকেল নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষককে অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৭জুলাই ২০১৮/ইকবাল