April 6, 2026, 11:51 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় ২৩৫ কৃতি শিক্ষার্থী পেল উপবৃত্তি

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার চলতি বছর এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২৩৫ জন কৃতি শিক্ষার্থীদের দেওয়া হলো উপবৃত্তির অর্থ। সোমবার দুপুরে উপজেলা জিমনেসিয়ামে রাজস্ব তহবিল থেকে ২ লক্ষ ৬৮ হাজার ৫ শ’ টাকা উপবৃত্তি প্রদান করা হয়। একই দিনে ২০১৭-১৮ অর্থ বছরে এডিপি এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ব্রেঞ্চ সরবরাহ ও হোয়াইট বোর্ড বিতরন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষে তিন মাস প্রশিক্ষন শেষে ২০ জনকে সেলাই মেশিন বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মেরিনা সুলতানা, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, পাঁকা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বাগাতিপাড়া মডেল থানার ইনেসপেক্টর তদন্ত স্বপন কুমার চৌধরী ।

mostbet

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর