March 23, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আজ পবিত্র শবে ক্বদর কোরআন নাজিলের রাত

মোঃকামরান পারভেজ মনোহরদী (নরসিংদী)প্রতিনিধিঃ

পবিত্র কোরআন মাজীদসহ সকল আসমানি কিতাব রমজান মাসে নাজিল হয়েছে। এর মধ্যে পবিত্র কোরআন মাজীদ নবী করিম (দঃ)-এর উপর প্রথম অবতীর্ণ হয়েছে রমজান মাসের ক্বদরের রাতে। তবে পুরো কুরআন মাজীদ এক সাথে অবতীর্ণ হয়নি। হুজুর (দঃ)-এর ২৩ বছরের জিন্দেগীতে ক্রমান্বয়ে এই কুরআন মাজীদ অবতীর্ণ হয়।
পবিত্র কুরআনের যে ক’টি আয়াত নবী পাক (দঃ)-এর উপর প্রথম অবতীর্ণ হয় সে সময়টি ছিলো ক্বদরের রাত বা শবে ক্বদর। পবিত্র কুরআনে যাকে বলা হয়েছে লাইলাতুল ক্বদর। এ সম্পর্কে কোরআন মাজীদে ‘সূরাতুল ক্বদর’ নামে স্বতন্ত্র একটি সূরা রয়েছে। সে সূরাতেই বলা হয়েছে ক্বদরের রাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। এখন ক্বদরের রাত কোন্টি এ সম্পর্কে সাহেবে কোরআন হুজুর (দঃ)-এর ঘোষণা হচ্ছে : তোমরা রমজান মাসের শেষ ১০ রাতের যে কোনো বেজোড় রাতে ক্বদর তালাশ করো। এই রাতের মর্যাদা ও গুরুত্ব উম্মতের কাছে অধিক হারে তোলার জন্যে নবীজী শবে ক্বদরকে গোপন রেখেছেন। যাতে উম্মত রমজানের শেষ ১০ রাত ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়। তবে হানাফী মাজহাবের ইমাম হযরত আবু হানিফা (রঃ) গবেষণা করে শবে ক্বদর ২৬ রমজান দিবাগত রাতকে নিশ্চিত করেছেন। তিনি যুক্তি উপস্থাপন করেছেন, পবিত্র কোরআনে লাইলাতুল ক্বদর বাক্যটি তিনবার এসেছে। আর আরবিতে লাইলাতুল ক্বদর লিখতে নয়টি অক্ষরের প্রয়োজন। ৯ কে ৩ দিয়ে গুণ করলে ২৭ হয়। অর্থাৎ ২৭ রমজানের রাত হচ্ছে পবিত্র শবে ক্বদর। তাঁর এই গবেষণালব্ধ সিদ্ধান্তটি ইজমা ও কিয়াস হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যা ইসলামের তৃতীয় ও চতুর্থ দলিল। শবে ক্বদরে কোরআন নাজিল হওয়ায় এ রাতের এতো মর্যাদা ও গুরুত্ব। কোরআনের ভাষায় ‘খাইরুম মিন্ আলফে শাহরিন’ অর্থাৎ হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম হচ্ছে এ রাতের ইবাদত।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর