March 21, 2026, 5:16 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ক্বোরান নাজিলের মাসে কোরানের খেদমত-ই সর্বোত্তম – আব্দুল মালিক

আবু তালহা তুফায়েলঃ

পবিত্র মাহে রামাজান, কোরান নাজিলের মাস। এই মাসে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ রাত্রি লাইলাতুলকদর। এ মাসেই কোরান নাযিল হয়, শান্তির বাণী পৌঁছে এধরাতে। আর কোরান নাজিলের মাসে কোরানের খিদমত অর্থাৎ কোরান শিক্ষা দেওয়া এবং নেওয়াই হচ্ছে সর্বোত্তম কাজ। আর কোরানের প্রশিক্ষণ মানেই অনেক বড় উদ্যোগ। এমন একটি উদ্যোগকে স্বাগত জানাই।
১২জুন ১৮ইং, ২৬শে রামাজান- গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে, গোয়াইনঘাট পূর্ণা নগর জামে মসজিদে মাস ব্যাপী কোরান শিক্ষার পর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে, উন্নয়ন সংগ্রামের ভাইস প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মতিন সাহেব ও মাওলানা ফারুক আহমদের যৌথ সভাপতিত্বে এবং ক্বারি আবু তালহা তুফায়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব গোলাম সারওয়ার সুহেল বলেন যে, কোরানের এ খেদমতকে আল্লাহ জেনো কবুল করে। আগামীতে আরো ব্যাপক ভাবে কোরান প্রশিক্ষণের ব্যাবস্থা হবে ইনশাল্লাহ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উক্ত প্রশিক্ষণের পরিচালক উন্নয়ন সংগ্রামের সেক্রেটারি গোলাম আম্বিয়া কয়েছ বলেন যে, আমরা সর্বদা কোরানের খেদমতে প্রতি রমজানে কোরানের প্রশিক্ষণের ব্যবস্থা করি। আগামীতে একাজ অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তাছাড়া বক্তব্য রাখেন হাফিজ জাকির হুসাইন, ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান ক্বারি মাওলানা কয়েছ আহমদ, ক্বারি ওলিউর রহমান, বিলাল আহমদ প্রমুখ।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর