রুজেল আহমদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শহরের আবুল হোসেন মিলনায়তন (বিডি হলে) আয়োজিত ইফতার মাহফিলে দেশের কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পণা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট, ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল এস. এম.আবুল এহসান, (পিবিজিএম, পিএসসি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, পুলিশ সুপার বরকতুল্লাহ, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, আওয়ামীলীগনেতা ও সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হেকিম, পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো.হাবিবুল্লাহ। এছাড়াও ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মী, আইনজীবী, ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১১ জুন ২০১৮/ইকবাল