March 20, 2026, 8:39 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঢাকা মেডিকেলের সামনে অটোরিকশায় কিশোরীর লাশ পালিয়েছে দুই ব্যক্তি

ঢাকা মেডিকেলের সামনে অটোরিকশায় কিশোরীর লাশ পালিয়েছে দুই ব্যক্তি

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানগেইটে অটোরিকশার ভেতরে এক কিশোরীর মৃতদেহ ফেলে দুই ব্যক্তি পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মেডিকেলের প্রশাসনিক ভবনের গেইটে রূপালী রঙের একটিপ্রাইভেট অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখেন তারা ভেতরে পাওয়া যায় আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ কিছু সময় পর ওই অটোরিকশার চালক ফুলসুর মিয়াকেও খুঁজে পায় পুলিশ চালকের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি মিরপুর ১২ নম্বর থেকে অচেতন ওই কিশোরীকে নিয়ে তার গাড়িতে ওঠে তারা বলেছিল, ওই কিশোরী অসুস্থ, তাই ঢাকা মেডিকেলে নিতে হবে মেডিকেলে পৌঁছে বাগানগেইটে গাড়ি থামিয়ে ওই দুই ব্যক্তি হাসপাতাল থেকেডাক্তারনার্স কাউকে নিয়ে আসার কথা বলে কিশোরীকে অটোরিকশার ভেতরে রেখে এগিয়ে যায় কিন্তু তারা না ফেরায় চালক ফুলসুর মিয়া গাড়ি রেখে তাদের খুঁজতে বের হন ওই সময় অটোরিকশাটি পুলিশের চোখে পড়ে বাচ্চু মিয়া বলেন, ওই কিশোরীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে নাক দিয়ে রক্তও ঝলেছে তার পরনে ছিল রঙিন সালোয়ার কামিজ তাকে অনেক নির্যাতন করা হয়েছে বলে লাশ দেখে মনে হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালককে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই বাচ্চু

Share Button

     এ জাতীয় আরো খবর