March 22, 2026, 5:03 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিপাশা ফিরছেন স্বামীকে নিয়েই

বিপাশা ফিরছেন স্বামীকে নিয়েই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ক্যামেরার সামনে দাঁড়ানোর নেশা কি ভুলে গিয়েছেন বিপাশা বসু? তার অনুগামীরা অনেকেই এ প্রশ্ন করেছেন। কিন্তু উত্তর মেলেনি। কারণ বিয়ের পর অভিনেত্রী ব্যস্ত ছিলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েই। মাঝমধ্যে ফটোশুট আর ইনস্টাগ্রামে ছবি দেয়া। এর বাইরে বিপাশা বসুকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে বলি অন্দরের খবর, বছর দুয়েক পর ফের বড়পর্দায় কামব্যাক করছেন তিনি।

২০১৫ সালের ‘অ্যালোন’ সিনেমার কথা ভোলেননি অনেকেই। কারণ বিপাশা-করণের অনস্ক্রিন কেমিস্ট্রি অনুগামীদের চমকে দিয়েছিল। তারপরই সাত পাকে বাঁধা পড়া। ঘোরতর সংসারী হয়ে গেলেন ‘বঙ্গ বিউটি’ বিপাশা। একদা বলিপাড়াকে যিনি যৌনতার নয়া পাঠ শিখিয়েছিলেন তিনি অনেকাংশেই যেন ঘরবন্দি হয়ে যান। কাজের নিরিখে তার দেখা মেলা ভার। সম্বল বলতে শুধু ইনস্টাগ্রাম। তাতেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিলেন ফ্যানরা। তবে, এবার বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। বলি অন্দরের খবর, প্রায় বছর দুয়েক পর কামব্যাক করছেন বিপাশা। আর তার বিপরীতে থাকছেন স্বামী করণ সিং গ্রোভারই। জানা যাচ্ছে, ‘অ্যালোন’ ছবির পরিচালক ভূষণ প্যাটেল এ ছবির চিত্রনাট্যকার। পরিচালনা করবেন বিক্রম ভাট। ছবির পুরোটাই শুট করা হবে লন্ডনে। গোড়ায় শোনা গিয়েছিল মে মাস থেকেই শুটিং শুরু হবে। তবে এখন জানা যাচ্ছে, জুনের গোড়া থেকে শুরু হবে শুটিং। শিডিউল ৪৫ দিনের। গোড়ায় যেভাবে গল্প ভাবা হয়েছিল পরে তা খানিকটা বদলানো হয়েছে। যোগ করা হয়েছে কিছু থ্রিলার এলিমেন্ট। এ বছরের শেষের দিকেই রিয়েল লাইফের জোড়িকে দেখা যাবে একসঙ্গে।

Share Button

     এ জাতীয় আরো খবর