March 23, 2026, 10:32 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলা লালমোহনে মাদক ব্যাবসায়ী আটক

কামরুল হাওলাদার লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে মাদক ব্যবসায়ী কামাল মেম্বারের কাছ থেকে ১১ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়ানের রায়চাঁদ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃত অন্যরা হলেন, সহযোগী জসিম ও জামাল। তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়, পরে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল মেম্বার দীর্ঘ দিন ধরে রায়চাঁদ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার কারণে রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর বলেন, সন্ধ্যা থেকে শুরু করে রাত ২ টা পর্যন্ত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এসময় কয়েকজনকে বিভিন্ন ধরনের মাদকসহ আটক করা হয়।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর