ফেনী সোনাগাজী প্রতিনিধিঃ
উপমা ফাউন্ডেশন সোনাগাজীর আয়োজনে তাহের মিয়া-রাজ্জাক মিয়া-ভুলু মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শনিবার সকালে মতিগঞ্জ দলিল লেখক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপমা ফাউন্ডেশনের সভাপতি রহিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো: রবিউজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, সোনাগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির। বক্তব্য রাখেন মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যদু লাল সাহা, মিল্লাত ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, ইসলামপুর একাডেমীর প্রধান শিক্ষক শেখ ফরিদ রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আকবর হোসেন।
উল্লেখ্য উপমা ফাউন্ডেশনের আয়োজনে মতিগঞ্জের সাবেক চেয়ারম্যান তাহের মিয়া-রাজ্জাক মিয়া-ভুলু মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ে
২০১৭ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় সোনাগাজীর ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২হাজার ২শ ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন, তার মধ্যে ২শ ২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তদের নগদ টাকা, ক্রেষ্ট, সনদ প্রদান করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৮মে২০১৮/ইকবাল