March 18, 2026, 1:56 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ধানমন্ডি আইডিয়াল কলেজে নিয়োগ বানিজ্য

সুমন ইসলামঃ

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ সম্পন্ন না করেই আবার একই পদের বিপরীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আইডিয়াল কলেজ ধানমন্ডি। যার মেয়াদ তিন মাস আগে শেষ হলেও কতৃপক্ষের কোন পদক্ষেপ না দেখে হতাশা প্রকাশ করে নিয়োগ প্রত্যাশীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নিয়োগ প্রত্যাশী বলেন, আগের বিজ্ঞপ্তির নিয়োগ সম্পন্ন না করেই নতুন বিজ্ঞপ্তি তাও আবার একই পদের বিপরীতে এটা দেশের উচ্চ শিক্ষিত বেকারদের সাথে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।প্রতিটি পদে আবেদনের জন্য পাঁচশ টাকা ব্যাক ড্রাফটসহ প্রায় এক হাজার টাকা গুণতে হয়েছে সবাইকে। তাই সরকারের কাছে এ সমস্ত বেসরকারি কলেজের জবাবদিহিতা নিশ্চিত করার অনুরোধ জানায় নিয়োগ প্রত্যাশীরা। এ ব্যাপারে জানতে চাইলে ধানমন্ডি আইডিয়াল কলেজের তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বলেন এ বিষয়ে তিনি অবগত নন। নিয়োগের সব সিদ্ধান্ত নিয়োগ কমিটি চূড়ান্ত করে থাকে। উল্লেখ্য সাতান্ন জন প্রভাষক নিয়োগের জন্য এ বছরের ১১ ফ্রেরুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কলেজটি যাতে আবেদনের শেষ দিন ছিল ১৮ ফ্রেরুয়ারি।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর