ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ক্লাস পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ উত্তাল হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে।
‘
বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ক্যাম্পাস।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। এাদিকে সকাল থেকে প্রধান ফটকের বাইরে শতাধিক পুলিশ সতর্ক পাহারায় অবস্থান নিয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ইবিতেও ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল দশটায় আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বাধা দেয়।
এসময় তারা মিছিল নিয়ে আবারো ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করতে থাকে। এ আন্দোলনে স্বত:স্ফুর্তভাবে চার হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
একসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের বাধা অপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে । নিউজ করা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করে।
এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে বাধা দিতে থাকে।
সরোজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১২এপ্রিল২০১৮/ইকবাল