মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ,দিনাজপুরঃ
দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের বিদ্যমান একাডেমীক ভবনের (৩য়তলা) উর্দ্ধমুখী সম্প্রসারনের ফলক উন্মোচন করা হয়েছে। ২৮ মার্চ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এ ফলক উন্মোচন করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ মোশরাফ হোসেন, মোঃ সাদেকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান (মানিক), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কলেজের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে একই কলেজে প্রাক্তন ইউ,পি চেয়ারম্যান মোঃ আঃ হালিমের স্ত্রী মরহুমা হাসনা বেগম স্মরনে তার পরিবারের অর্থায়নে শিক্ষার্থী অভিভাবকদের বিশ্রামাগারের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য।
প্রাইভেট ডিটেকটিভ/২৯মার্চ২-১৮/ইকবাল