April 17, 2026, 1:33 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

কুলাউড়ায় বিজিবি‘র হাতে ২৪৫ বোতল ভারতীয় মদ আটক

কুলাউড়ায় বিজিবি‘র হাতে ২৪৫ বোতল ভারতীয় মদ আটক

mostbet

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া এলাকা থেকে বিভিন্ন ব্রান্ডের ২৪৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আটককৃত মদগুলোর বাজার মূল্য প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা। জানা যায়- ১৪ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে মুরইছড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমানের নেত্বত্বে ১২ সদস্যের একটি দল পৃথিমপাশা ইউনিয়নের পূর্ব গণকিয়া গ্রামের পাহাড়িটিলা এলাকা অভিযান চালিয়ে অফিসার চয়েজ ব্ল ১১টি, এমসি ডুয়েল নং-১ ৯টি, এমসি ডুয়েল নং-১ ৪০টি, এমসি ডুয়েল নং-১ ৯২টি এবং হোয়াইট মিস চিফ ব্রান্ডের ৯৩টি বোতল মদ আটক করে। এ সময় অভিযান টের পেয়ে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিদ্দেক মিয়া (২৮), সাইদ আলী (৩০) ও মহর আলী (৩৫) পালিয়ে যায়। মুরইছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবুল খায়ের জানান- মুরইছড়া সীমান্ত দিয়ে যাতে কোন মাদক বাংলাদেশে আসতে না পারে সেদিকে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এলাকা থেকে মাদক নির্র্মূল করতে হলে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, পলাতক মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর