April 13, 2026, 11:51 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে শেরপুরে বিক্ষোভ

 

mostbet

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী মাহবুবুল ইসলাম রাজু (২৬) হত্যার প্রকৃত দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষাভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহল্লাহবাসী শহরের বিক্ষোভ মিছিল করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন জেলার প্রায় অর্ধশত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সময় জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে জেলার পুলিশ সুপার সম্প্রতি ডিআইজি পদন্নতি প্রাপ্ত রফিকুল হাসান গণি বিক্ষাভকারীদের দাবির প্রতি আস্থা জানিয়ে স্মরকলিপি গ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের কাছেও স্মাকলিপি প্রদান করা হয়। এ সময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে রাজুর ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হলে এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩  ফ্রেরুয়ারি সকালে পুলিশ দিঘারপাড় মহল্লার বল বাজারের পাশে একটি ধানক্ষেত থেকে রাজুর লাশ উদ্ধার করে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর