-
- লিড নিউজ, সারাদেশে
- ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামে যৌন উত্তেজক ওষুধ খেয়ে দুইজনের মৃত্যু
- আপডেট সময় March, 15, 2018, 4:08 pm
- 666 বার পড়া হয়েছে
ভূঞাপুর প্রতিনিধিঃ
নিজ ভাইয়ের তৈরিকৃত যৌন উত্তেজক ওষুধ (হালুয়া) খেয়ে আপন ভাইসহ মারা গেছেন দুইজন। এতে আহত হয়েছেন আরো দুইজন। সাভারের আশুলিয়া এলাকার এই ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে ওই দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের সুজাত আলীর ছেলে মোতালেব (২৮) এবং একই গ্রামের জয়নাল শেখের ছেলে জিল্লুর শেখ। নিহত দু’জনের লাশ বৃহস্পতিবার তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। প্রতিবেশী ও নিহতের স্বজনরা জানায়, নিহত মোতালেব ও জিল্লুর, শামীম, ফরিদ উদ্দিন ও নাসির সাভারের আশুলিয়া এলাকায় পোশাক কারখানায় চাকরি করতো এবং আশুলিয়ার রপ্তানি এলাকার হাসেম প্লাজার পিছনে একটি বাড়িতে বসবাস করতো। গতকাল বুধবার রাতে নিহত মোতালেবের ভাই নাসির বিভিন্ন জিনিস মিশ্রণে যৌন উত্তেজক হালুয়া তৈরি করেন। পরে সেই হালুয়া খেয়ে ৪জন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব ও জিল্লুর মারা যান। এ ঘটনায় হালুয়া সেবনকারী শামীম ও ফরিদ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান জানান, বড় ভাই নাসিরের মাধ্যমে শামীম ও প্রতিবেশী জিল্লুর আশুলিয়ায় পোশাক-কারখানায় চাকরী নেন। তারা একই বাসায় ভাড়া থাকতেন। নাসির বুধবার রাতে হালুয়া তৈরি করে কাজে চলে যায়। পরে সেই তৈরিকৃত হালুয়া মোতালেব, জিল্লুর, ফরিদ ও শামীম খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে মোতালেব ও জিল্লুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রাইভেট ডিটেকটিভ/১৫মার্চ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর