মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে রুবেল ফকির (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গাজাঁসহ গ্রেফতার করেছেন র্যাব-১২ এর সদস্যরা। গত মঙ্গলবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান সিরাজগঞ্জ র্যাব-১২ স্পেশাল কোম্পানীর ক্যাম্প কমান্ডারের নেত্বতে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে মো.লুৎফর রহমানের ছেলে রুবেল আহমেদ(২৫) নিকট হইতে ৫০০ গ্রাম গাঁজা, ০১ টি মােবাইলসেট ও নগদ ৮,০০০/- টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে ।
প্রাইভেট ডিটেকটিভ/১১মার্চ২০১৮/ইকবাল