April 16, 2026, 3:44 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সড়ক দুর্ঘটনায় পলাশবাড়ীতে নিহতের সংখ্যা বেড়ে ১১

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১জন হয়েছেন। এ ঘটনায় সময় আহত হয়েছেন আরো ১৫ জন।  গত ১০ মার্চ শনিবার  দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকা ও সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে দুর্ঘটনা দু’টি ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রড সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এখানো উদ্ধার কাজ চলছে বলে জানান ওসি। অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)।আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভটভটিতে করে ২৫ জন নির্মাণ শ্রমিক মিক্সার মেসিন নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে তারা পলাশবাড়ি এলাকার দক্ষিণ বাসষ্ট্যান্ড পৌঁছালে গাইবান্ধা থেকে বগুড়াগামী এস এন পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়ে ভটভটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ভটভটিতে থাকা তিন শ্রমিকের মৃত্যু হয়।

 

mostbet

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর