-
- লিড নিউজ, সারাদেশে
- সাংবাদিকদের মানববন্ধন গফরগাঁওয়ে
- আপডেট সময় March, 11, 2018, 9:50 am
- 861 বার পড়া হয়েছে
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গফরগাঁও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর টিটোর উপর হামলাকারী হাসপাতালের দালাল, চিহ্নিত সন্ত্রাসী আল আমিনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে শহরের কলেজ রোড এলাকায় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কমিটির নেতৃবৃন্দ সংহতি জানিয়ে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহাছান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, রুবায়েত ইবনে হাকিম বাপ্পী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার, উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ ফারুকী, গফরগাঁও থিয়েটারের সহ-সভাপতি আল হেলাল আজম, মানবাধিকার কর্মী ঢালী জোবায়ের প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১১মার্চ ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর