March 25, 2026, 2:12 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অর্ধশতাধিক শিক্ষার্থী আহত কুয়াকাটায় পিকনিকের বাস উল্টে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার সকালে কুয়াকাটা আমতলী মহাসড়কের বানরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহজাহান, তন্ময়, মৌমিতা, বর্ষা, নাসির, সাদিয়া, নিশাদ, জিনিয়া রহমান, মুন, সোহান, রবিউল, রানাহামিদ, আলইমরান, অভি, মিলন খান, সাদিয়া, শাহিনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।আহত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, তারা গোপলগঞ্জ থেকে ৫১ জন শিক্ষার্থী রোজিনা নামক পরিবহনে কুয়াকাটা যাচ্ছিল। বানরা নামক স্থানে মোর ঘোরার সময় তাদের বাসটি উল্টে পরে। এ সময় বাসে থাকা সবাই কম বেশি আহত হয়েছে। তবে বড় কোন ঘটনা ঘটেনি বলে ওই শিক্ষার্থীরা জানিয়েছেন।কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার রেফায়েত হোসেন জানান, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছে তাদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর