মোঃ ওমর আলী ভূঁইয়া সিরাজগঞ্জ ব্যুরো প্রধানঃ
গত শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের নিমগাছী-বেড়খালি আঞ্চলিক সড়কের গুড়পিপুল বাজার এলাকার লক্ষাধিক টাকা মূল্যের সরকারি ১৫টি ইউক্যালিপটাস গাছ কেটেছে প্রভাবশালীরা।
জানা গেছে, ওই এলাকায় পল্লী বিদ্যুতায়নের আওতায় নতুন সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। এ কারণে ওই সড়কের দুই পাশের গাছের কিছু ডালপালা কাটার সময় এলাকার একটি সংঘবদ্ধ প্রভাবশালী লোকজন গুড়পিপুল বাজারের অদূরে সড়কের পাশে লাগানো সরকারি ১৫টি গাছ কেটে ১১টি নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু বলেন, ঘটনাস্থলে গিয়ে চারটি গাছ জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রভাবশালীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/৫মার্চ২০১৮/ইকবাল