কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ):

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক পৃথক ২টি অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা লাউড়েরগড় সীমান্তে ও মাটিরাবন সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় ৯৫ বোতল অফিসার চয়েজ মদ ও ২৫ ঘনফুট গোলকাঠ আটক করে বিজিবি জোয়নরা।স্থানীয় বিজিবি সূত্রে জানাযায়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মোঃ কেরামত আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে লাউড়েরগড় সীমান্তের ১২০৬/৬-এস পিলারের নিকট থেকে প্রায় ১৫০ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মোকসেদপুর নামক এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে। যার আনুমানিক সরকারি মূল্য ১ লক্ষ ৪২ হাজার ৫শত টাকা। অপর দিকে একই দিনে শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিরাবন সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে মাটিরাবন সীমান্তের আন্তজাতিক সীমান্ত পিলার ১১৯০/১০-এস এন নিকট হতে প্রায় ৩০০ গজ বাংবাদেশের বাকাতলা নামক এলাকা থেকে ২৫ ঘনফুট ভারতীয় চোরাই গোলকাঠ আটক করে। যার সরকারি মূল্য ৫০ হাজার টাকা। এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে উক্ত মদের বোতল ও গোলকাঠ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।এব্যপারে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরালানা রোধে বিজিবির বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন