March 25, 2026, 10:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ডাবল সেঞ্চুরি নাঈমের

ডাবল সেঞ্চুরি নাঈমের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

৭ হাজার রান ছোঁয়ার ইনিংসটিতে সেঞ্চুরি করেছিলেন আগের দিনই। এবার সেই ইনিংসকে নাঈম ইসলাম রূপ দিলেন নতুন মাইলফলকে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

জাতীয় লিগে শনিবার রংপুরের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খুলনায় ডাবল সেঞ্চুরি করেছেন নাঈম।

১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন নাঈম। দেড়শ স্পর্শ করেন প্রথম সেশনে, ২৬৭ বলে। দ্বিতীয় সেশনে পৌঁছে যান কাক্সিক্ষত ঠিকানায়। ৩৪১ বলে করেন ২০০। ইনিংসে চার তখন ২১টি, ছক্কা ৪টি। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৪৯ বলে ২১৬ রানে।

গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ১৮৫ রানে আউট হয়েছিলেন নাঈম। প্রথম শ্রেণিতে তার সর্বোচ্চ ছিল সেটিই।

দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান করা নাঈমের এটি ২৩তম সেঞ্চুরি। ২৪ সেঞ্চুরিতে তার ওপরে আছেন কেবল তুষার ইমরান।

এবারের জাতীয় লিগে নাঈমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। গত মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে করেছিলেন ৪টি সেঞ্চুরি। সব মিলিয়ে সবশেষ ১১টি প্রথম শ্রেণির ম্যাচে করলেন ৬টি সেঞ্চুরি।

Share Button

     এ জাতীয় আরো খবর