April 7, 2026, 1:56 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

খালেদা বর্তমানে বিশ্রামে আছেন- তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

mostbet

খালেদা জিয়ার বয়স হয়েছে, তিনি বর্তমানে বিশ্রামে আছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এতিমের টাকা চুরি করে বিচারের মুখোমুখি হয়েছেন খালেদা জিয়া। আর এই বিচারে তার টাকা চুরি প্রমাণিত হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন। উনি ওখানেই থাক। তার বয়স হয়েছে সেখানেই বিশ্রাম নিক। তিনি দুর্নীতি করেছেন তার ফল ভোগ করছেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। জঙ্গি সন্ত্রাস বর্জন করে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বুকে টেনে নিন। দেখবেন অনেক প্রশান্তি পাবেন। জঙ্গিবাদ সন্ত্রাস থেকে দুরে থাকুন। বর্তমান সরকারের আমলে জঙ্গিবাদ সন্ত্রাস আর দুর্নীতি করে কেউ পার পাবে না।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান বাবলু প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর