April 9, 2026, 9:27 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

২০ এতিম কন্যার একসঙ্গে বিয়ে দিলেন দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি:

mostbet

দিনাজপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ জন এতিম কন্যার গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত বালুবাড়ীস্থ গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে ৪১তম অভিষেক অনুষ্ঠান ও শিশু নিকেতনে এসব এতিম কন্যার বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রথমপর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন ইকবাল আহম্মেদ ডন ও দ্বিতীয় পর্বে বর্তমান প্রেসিডেন্ট লায়ন জামিল আহাম্মেদ ভোলা।

স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ডিরেক্টর লায়ন এ্যাডঃ এম এ মজিদ। ক্লাবর শপথ পাঠ করান লায়ন আলহাজ্ব মোকারম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না।

প্রধান অতিথি বক্তব্য রাখেন ডিস্ট্রিক গভর্নর (জেলা ৩১৫ এ২,বাংলাদেশ) লায়ন ড, শরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন এমকে বাশার পিএমজেএফ, ফাস্ট ভাইস গভর্নর পিএমজেএফ লায়ন হাবিবা হাসান।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, লায়ন মোঃ ফকরুদ্দিন পিএমজেএফ, লায়ন মোজাম্মেল হোসেন পিডিজি, কনভেনশন চেয়ারপার্সন লায়ন আশফাক এ রহমান, লায়ন একেএম হাসান প্রমুখ।

অনুষ্ঠানে লায়ন ইকবাল আহম্মেদ ডন গং গ্যারেলের মাধ্যমে নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন জামিল আহম্মেদ ভোলাকে ক্লাবের দায়িত্ব অর্পণ করেন। এসময় লায়ন্স ক্লাব অব দিনাজপুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

প্রাইভেটডিটেকটিভ/২৮ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর