March 20, 2026, 4:30 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

জৈন্তাপুরে পাহাড় কাটার অপরাধে গভীর রাতে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন পাহাড় ও টিলা কর্তন করে মাটি বিক্রয়ের অপরাধে গভীর রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহাড় কাটার অপরাধে ১ব্যক্তিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হবে।
৩ ফেব্রুয়ারী মঙ্গলবার গভীর রাত ১টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামের অবৈধ উপায়ে পাহাড় ও টিলা শ্রেনীর ভূমি হতে মাটি কাটার দায়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ১ব্যক্তিকে আটক করা হয় এবং তৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করার হয়।
সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্ব সর্বত্র পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অনুযায়ি শাস্তি ও জমিমানা প্রদান করা হচ্ছে। অবৈধ মাটি কাটা, পাহাড় ও টিলা কর্তন, বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর