April 24, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

মোঃ জামশেদ আলম বকুল, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

mostbet

ঝিনাইদহের মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম প্রেসক্লাব মহেশপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে থানা চত্বরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন, বাংলাভীষন প্রতিনিধি এম আর রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ সকল সদস্য গন উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংবাদিকরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তঘেঁষা মহেশপুরের নানা সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। অন্যদিকে ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে সমাজের অন্ধকার অনেকটাই দূর হবে ।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন। ফলে সীমান্ত জনপদ মহেশপুরে প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

Share Button

     এ জাতীয় আরো খবর