April 10, 2026, 12:39 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

এফবিআই সিআইডিকে সফটওয়্যার দিল অপরাধীর তথ্য সংরক্ষণের জন্য

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

অপরাধী শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) কোডিস নামে একটি অত্যাধুনিক সফটওয়্যার দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই।

গত বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

সফটওয়্যারটি সর্বাধুনিক প্রযুক্তিতে ডিএনএ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অপরাধীদের তথ্য সংরক্ষণ করবে। এর মাধ্যমে আগের চেয়ে কম সময়ে অপরাধীদের চিহ্নিত করা যাবে। অনুষ্ঠানে এই প্রযুক্তি নিয়ে সিআইডি কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এ সময় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।

তিনি আরও বলেন, নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ডিএনএ বিশ্লেষণের পাশাপাশি পরিচিত ও অপরিচিত নমুনার মধ্যে তুলনা করা যাবে। বাংলাদেশ এখন বিশ্বের ৫১টি দেশের একটি যারা এই সফটওয়্যার ব্যবহার করবে। ফলে তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ পুলিশ আরও একধাপ এগিয়ে গেল।

২০১৩ সালে কোডিস সফটওয়ারটি রানা প্লাজায় নিহতদের মরদেহ শনাক্তে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে প্রদান করা হয়েছিল।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর