April 7, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাথরুমে মাদ্রাসা ছাত্রের দগ্ধ লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

mostbet

ঠাকুরগাঁও শহরে বাথরুম থেকে আবু বক্কর (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই মাদ্রাসার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে পরিবারের স্বজনদের অভিযোগ, এটা রহস্যজনক হত্যাকাণ্ড। নিহত আবু বক্কর নিশ্চিন্তপুর কাওমী মাদ্রাসার ছাত্র। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, ফজরের নামাজের পর বাথরুমে বক্করের লাশ দেখা যায়। বাথরুমের ভিতরে দরজা লাগানো ছিল। পরে দরজা ভাঙ্গা হয়। আবু বক্করের স্বজনরা জানান, শুক্রবার সকালে আবু বক্কর বাড়ি যায়। দুইশ টাকা নিয়ে সন্ধ্যার আগেই মাদ্রাসায় আসে।এটি রহস্যজনক হত্যাকাণ্ড।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন। ঠাকুরগাঁও থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর