April 7, 2026, 2:09 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের আদালতে হাজিরা দিল শিশু আসামি মায়ের কোলে চড়ে

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet
মায়ের কোলে চড়ে আরিফ নামে আড়াই বছরের এক শিশুকে আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে আসার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের জেলা জজ আদালতে। পরে অবশ্য আদালত মামলার বাদীকে কারাগারে পাঠিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে বকসিগঞ্জ উপজেলার নিলক্ষিয়ার পশ্চিম বেপারিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু হানিফ তার প্রতিবেশী ছোহরাব আলী ও তার স্বজনদের কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেছিলেন। ওই জমির দখল বুঝে না পেয়ে তিনি ওই আড়াই বছরের শিশু আরিফ সহ সাত জনকে আসামি করে জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও জানা যায়, ওই মামলার প্রাপ্ত বয়স্ক ৬ আসামি এবং আড়াই বছরের শিশু আরিফকে কোলে নিয়ে তার বিধবা মা রবিরন গত ১৯ ফ্রেরুয়ারী জামিনের প্রার্থনায় আদালতের এজলাসে হাজির হন। এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ওয়াহিদুজ্জামান ৬ জন আসামি দেখে আরেকজন আসামি কোথায় জানতে চাইলে এজলাসে উপস্থিত বিধবা রবিরন তার কোলের আড়াই বছরের শিশু আরিফকে দেখিয়ে বলেন এই শিশুটিই মামলার ৭ নম্বর আসামি। আসামি পক্ষের আইনজীবীরাও আদালতকে বিষয়টি অবহিত করেন। এ সময় বিচারক মো. ওয়াহিদুজ্জামান বিস্ময় প্রকাশ করে মামলার বাদী মো. আবু হানিফের বিরুদ্ধে আটকাদেশ জারি করেন। একই সাথে শিশু আরিফকে তার মায়ের হেফাজতে দিয়ে অবশিষ্ট ৬ আসামির জামিন প্রদান করেন। পুলিশ মামলার বাদী আব্দুল হানিফকে তাৎক্ষণিক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, মামলার আরজিতে ৭ নম্বর আসামি আরিফের নামের পাশে বয়স উল্লেখ ছিল না।
প্রাইভেট ডিটেকটিভ২৪.০২.২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর