April 7, 2026, 5:28 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বরযাত্রী বাসে ডাকাতি, র‌্যাবের গুলিতে ডাকাত নিহত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

mostbet

চট্টগ্রামে বরযাত্রীবাহী একটি বাস ডাকাতের কবলে পড়ার পর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন অজ্ঞাতনামা (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, লুট করা মালামাল উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, রাত তিনটায় বরযাত্রীবাহী একটি বাস ডাকাতদের কবলে পড়ে। পরে ডাকাতরা বড় কুমিরা ব্রিজের নিচে মালামাল ভাগাভাগির সময় র‌্যাবের টহল দল সেখানে উপস্থিত হয়। তখন ডাকাতরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর‌্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি এলজি ও লুট করা কয়েকটি সোনার চেইন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর