March 23, 2026, 12:00 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর

২৪ এর গনঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মানে গংগচড়ায় সাবেক ডাকসু নেতা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮জানুয়ারি ) গনঅধিকার পরিষদের গংগচড়া উপজেলা শাখার সৌজন্যে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম হলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল হক নুর।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার সুযোগ্য সন্তান ও গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয় হানিফ খান সজিব, সঞ্চালনা ছিলেন রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মো:শেরে খোদা আসাদুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা মোন্নাফ, ইব্রাহিম খোকন, হাজী কামাল হোসেন, আমিনুল ইসলাম, বিন ইয়াসিন মোল্লা, এরশাদুল হক, মামুনুর রশিদ, রাকিবুল ইসলাম শিশির সহ প্রমূখ।

নুরুল হক নুর বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচারণ আওয়ামী ফ্যাসিবাদীদের মত হয়ে উঠেছে। কোনো দলের বাড়াবাড়ি, মারামারি, হানাহানি, দখলদারি, চাঁদাবাজি চললে তারা জনগণ দ্বারা প্রত্যাখাত হবে।

আরও বলেন যারা এতোগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করে মেরেছে এবং বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা-উপজেলার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো

Share Button

     এ জাতীয় আরো খবর