March 18, 2026, 2:43 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

জেলা প্রেসক্লাব ঝিনাইদহে বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ  প্রতিনিধিঃ

আড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। নির্বাচনে রায়হান-নিজাম পরিষদের সকল প্রার্থী জয়লাভ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ ও ভোটগননা শেষে নির্বাচন কমিশনার সুষেন্দু কুমার ভৌমিক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ৩৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন একুশে টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক জনকন্ঠ’র নিজস্ব সংবাদদাতা এম রায়হান, তার প্রতিদ্বন্দি প্রার্থী নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ পেয়েছেন ১১ ভোট, সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু পেয়েছেন ২৯ ভোট, তার প্রতিদ্বন্দি প্রার্থী চ্যানেল আই ও যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড. শেখ সেলিম পেয়েছেন ১৭ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু, সহ-সম্পাদক পদে এস এ টিভি ও দৈনিক বণিক বার্তা’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে যমুনা টিভি ও দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী, নির্বাহী সদস্য পদে দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন’ এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সালেহ্ ও বাংলাভিশন এর জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, সহকারি কমিশনারের দ্বায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ আব্দুস সালাম ও এ্যাড.সুভাষ বিশ্বাস মিলন। নির্বাচনে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ফ্রেরুয়ারী ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর