April 23, 2026, 5:56 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লা’র বাড়িতে উপদেস্টা এএফ হাসান আরিফ

শহিদুল ইসলাম:

mostbet

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে এসছেন বেসামরিক বিমান পরিবহন উপদেস্টা এএফ হাসান আরিফ ।

সোমবার সকাল ১১ টায় তিনি শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান। তার কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় আব্দুল্লাহর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষন কথা বলেন। আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে যে কোন একজন সদস্যকে সরকারী চাকুরী দেওয়ার অনুরোধ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ,বেনাপোল কাস্টমস কমিশনার মো: কামরুজ্জামান, শার্শা পুলিশ উপজেলা নির্বাহী অফিসার ড. রাজিব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত, কেন্দ্রীয় জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান,যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থি’ত ছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, শুধু ৫ আগস্ট না গত ১৫ বছরে আওয়ামীলীগ যে হত্যা ,গুম,অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে। শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা করার বিষয়টি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আওয়ামীলীগের মন্ত্রী এমপি সহ বেশ ক’জনকে অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ পুলিশের গুলিতে আহত হন। প্রথমে তাকে মিটফোর্ড পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অস্ত্রপচার করে তার মাথা থেকে গুলি বের করা হয়।

১০ আগস্ট তাকে জোরপূর্বক ছাড়পত্র দেওয়া হয়। ১১ আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

গত ১২ আগস্ট সকালে তাকে সেখানে ভর্তি করা হয়। চিকিৎসকরা মাথার ভেতরে ইনফেকশন দেখতে পান যা তরল প্লাজমার মতো গলে গলে পড়তে থাকে। এ অবস্থায় গত ২২ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

Share Button

     এ জাতীয় আরো খবর