March 24, 2026, 2:54 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
Oplus_132096

যশোরে যুবককে বোমা মেরে হত্যা

যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও কুপিয়ে পিয়াল (৩০) নামের
এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে উপজেলার মোবারকপুর
গ্রামের বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের বারান্দায় এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ওস্থানীয়রা জানান, উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে
পিয়াল এদিন দুপুর ২ টার দিকে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল যুবক তাকে লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঝিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় ধরে ফেলে।

এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর যখন করে দুর্বৃত্তরা্পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঝিকরগাছা বাজার এলাকায় ব্যাপক অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান,সন্ত্রাসীরা পিয়াল নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ সন্ত্রাসীদের আটকে অভিযান চালিয়ে যাচ্ছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর