March 22, 2026, 7:09 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলা সদরে সড়ক দুর্ঘটনায়, দুই ভাইয়ের মৃত্যু!

মোঃ রাকিব হোসেন, ভোলাঃ-
ভোলা সদর উপজেলায়  ইট বোঝাই কাকড়া ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (২৬) ও মো. শাওন (২০) নামের দুই  ভাইর মৃত্যু হয় । মৃত ব্যাক্তিরা  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের, প্রবাসী আব্দুল করিম মোল্লার ছেলে। রবিবার (১৫ জানুয়ারি) আনুমানিক দুপুর ২ ঘটিকায়  সদর উপজেলার ভোলা-বরিশাল মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সোহেল ও শাওন দুই ভাই মোটরসাইকেল যোগে ভোলা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ভোলা-বরিশাল মহাসড়কের পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই কাকড়া ট্রলির সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এরা দু’জনই ঘটনাস্থলে নিহত হয়। এবং কাকড়া ট্রলিটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে, এবং তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর