March 31, 2026, 10:36 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির করায় ৯ জনের জরিমানা

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ  লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করার দায়ে ৯ জনকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মাইচ্ছার মাঠ নামক স্থানে আইনশৃঙ্খলা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মকবুল হোসেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলা যাদিয়া এলাকার আবু তাহেরের ছেলে মোঃ সজিব, মমিন উল্যার ছেলে মোঃ সোহেল, নুর মোহাম্মদের ছেলে আলমগীর হোসেন, বাঙ্গাখাঁ গ্রামের নুরুল আমিনের ছেলে হেলাল উদ্দিন, আবদুল মান্নান ছেলে রিজন, নুর নবীর ছেলে মোঃ বেল্লাল হোসেন, আটিয়াতলি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সুমন, বেগমগঞ্জ পন্ডিতপুরের আমিনুল্লার ছেলে বাদশা, আনন্তপুরের আবদুল ওহাবের ছেলে রাজু। এছাড়াও প্রত্যেকের কাছ থেকে মুসলেকা নেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে কৃষকদের জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে একটি চক্র। এমন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউনিয়নের মাইচ্ছার মাঠ এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার সাথে জড়িত থাকায় অবস্থায় ৯জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকে ২ হাজার টাকা হারে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের কৃষি জমি রক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর