March 24, 2026, 12:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে পুলিশের সোর্সের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

রুস্তম আলী,রংপুর জেলা প্রতিনিধি:-
রংপুরে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, মাদকসহ অসামাজিক অপকর্ম রোধে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার স্থানীয় প্রেসক্লাব চত্বরে মহানগীরর ধাপ সর্দ্দার পাড়ায়
প্রশাসনের কয়েকজন সোর্সের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজির অভিযোগ এনে কেল্লাবন্দ
সর্দ্দার পাড়া এলাকাবাসীর ব্যানারে মানবন্ধন হয়।
মানবন্ধনের আগে এলাকাবাসীরা বিক্ষোভ করে। হামলার ঘটনায় আহতদের ছবি এবং
সন্ত্রাসীদের নাম-ছবি সম্বলিত বিশাল ব্যানার নিয়ে তারা মিছিল করে। মিছিলটি কাচারি
বাজার হতে রংপুর প্রেসক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করে। হামলাকারী হৃদয়, বিজয়, বুলেট,
তুহিন, বিপন ও তার সন্ত্রাসীবাহিনীর সাথে জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব করিম উদ্দিন, আবু সালেক, মুকুল সরকারসহ
এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ। তারা বলেন, হৃদয় ও তাহার ফ্যামিলি বিভিন্ন সময় আমাদের
উপর অন্যায় করে কিন্তু তাহাদের নামে মামলা করতে গেলে থানা মামলা নেয় না, তাহারা পুলিশি
সোর্স হিসেবে কাজ করে এবং হুমকি ধামকি দেন। এরপর গত (১৬ই ডিসেম্বর) মধ্যরাতে
হৃদয়সহ তার সাঙ্গপাঙ্গরা ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে রক্তাক্ত
অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় অভিযোগ করার
পর কোন রকম ব্যবস্থা নেয়নি পুলিশ। এরপরই বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
জানা যায়, রংপুরের কেল্লাবন্দ সর্দারপাড়া এলাকায় মাদক, চাঁদাবাজী, অসামাজিক
কর্মকান্ড ও সন্ত্রাসের আবাসস্থলে পরিনত হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রতিবাদ করায়
গত ১৬ই ডিসেম্বর মধ্যরাতে প্রতিবাদকারী পরিবারের অতর্কিত হামলা চালায়।
এতে করে আহত হয় ৫ জন এবং গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন
অবস্থায় রয়েছে ।

Share Button

     এ জাতীয় আরো খবর