April 10, 2026, 2:48 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

সুমন কুমার সাহা,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি::

mostbet

বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ছাদে জাতীয় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পর্শে মাফুজার রহমান মাফু প্রামানিক (৭০) এবং তার ছেলে ছরোয়ার জাহান শাফি (৩০) এর মৃত্যু হয়েছে । গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এঘটনা ঘটে। বাবা ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । জানা গেছে, দিঘলকান্দি গ্রামের মৃত নয়া প্রামানিকের ছেলে ও তরফদার পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন মাফুজার রহমান মাফু শুক্রবার সকাল ৮টার দিকে মসজিদের ছাদে গিয়ে লোহার রডের সাথে জাতীয় পতাকা বেঁধে মিনারের সাথে জাতীয় পতাকা টাঙাতে যায় । সেসময় লোহার রডটি হঠাৎ করে হাইভোল্টেজ তারের সাথে লেগে বিদ্যুতস্পর্শে মাফু প্রাং গুরুতর আহত হয় । সংবাদ পেয়ে মাফু প্রামানিকের ছেলে ইলেকট্রিকেল মিস্ত্রি শাফি তার পিতাকে উদ্ধারে গেলে শাফি বিদ্যুতস্পর্শে ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায় । স্থানীয়রা মাফু প্রামানিক ও তার ছেলে শাফিকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাফিকে মৃত ঘোষনা করেন । মাফুর শরিরের ৮০ ভাগের বেশী পুড়ে যাওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয় । পড়ে মূমূর্ষ অবস্থায় মাফুকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেখানে সে মারা যায় । সালিযাকান্দি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস আতিকুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

Share Button

     এ জাতীয় আরো খবর