April 14, 2026, 11:37 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিলেটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেট অফিসঃ
নগরির  মেন্দিবাগ এলাকায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনশতাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সীম কার্ড এবং ইয়াবা বিক্রির ৮ হাজার ৯৫০টাকাও উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানসী গ্রামের আনসার আলীর ছেলে আফছর আহাম্মদ (২৫) ও নগরীর শাহপরাণ থানার টিলাগড় শাপলাবাগের চৌধুরী ফজলে নুরের ছেলে ইশতিয়াক চৌধুরী (২০)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Share Button

     এ জাতীয় আরো খবর