পাবর্তীপুর প্রতিনিধিঃঃ
(১৬ জুলাই) শনিবার আক্কেলপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা সহ উত্তর অঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার ভোর ৫ টায় উপজেলার তিলকপুর রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে । এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে , পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে পার্বতীপুর হয়ে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ডাউন (৭০৬ নং) ট্রেনটি ভোর ৫ টায় আক্কেলপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে তিলকপুর স্টেশন এলাকায় ভোর ৫টায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তর অঞ্চলের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লাইনচ্যুত বগিসহ চারটি বগি রেখে ট্রেনটি ৭ টা ২৫ মিনিটে শান্তাহার অভিমুখে ছেড়ে যায় । লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে।