March 23, 2026, 3:41 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেটে ওসমানী বিমানবন্দর এখনই সচল হচ্ছে না

খায়রুল আলম সুমন :

সিলেটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট চলাচল এখনও সচল হয়নি। রানওয়ে থেকে পানি লাইটগুলো তলিয়ে থাকার কারনে এখনও বিমানবন্দর সচল। তাই আরও কয়েকদিন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকতে পারে বলে জানান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ২০ জুন সোমবার বিমানবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আমরা যত দ্রুত সম্ভব এই বিমানবন্দর চালু করার চেষ্টা করব। তবে পানি না নামলে আমাদের তেমন কিছু করার নেই।
ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরাও ফ্লাইট চালুর জন্য প্রস্তুত রয়েছি। পানি নামলেই ফ্লাইট চালু করা হবে ইনশাআল্লাহ। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আজকে থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় আরও কয়েকদিন ফ্লাইট বন্ধ থাকতে পারে।
রানওয়েতে পানি ওঠায় শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হলে পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। রোববার থেকে নামতে শুরু করে রানওয়ের পানি। সোমবার প্রায় পুরোটাই নেমে গেছে। কিন্তু  এখনও তলিয়ে রয়েছে অ্যাপ্রোচ লাইট। তাই আরও কয়েকদিন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকতে পারে।
Share Button

     এ জাতীয় আরো খবর