March 24, 2026, 3:11 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

উন্নত দেশ গড়াই আমাদের লক্ষ্য: শেখ হাসিনা

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ দেশের কথা চিন্তা করে, মানুষের চিন্তা করে আর পরিবেশের কথা ভেবে সেটি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। কারণ উন্নত দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বুধবার (১৫ জুন) গণভবন থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ উদ্বোধন করেন তিনি।

এর আগে গণভবনের বাগানে ছাতিম, সফেদা ও হরিতকীর চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনকে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে হয়তো সবার জায়গা নেই। তবে ছাদ তো আছে, নিজের বাসার ছাদে বাগান করুন।

এ সময় সরকারি অফিসের ছাদেও বাগান করার পরামর্শ দেন সরকারপ্রধান।

তিনি আরও বলেন, শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।

তিনি বলেন, পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে।

সরকারপ্রধান আরও বলেন, ১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথম দিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারাদেশে এ কর্মসূচি পালন করে।

Share Button

     এ জাতীয় আরো খবর