March 24, 2026, 2:49 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর সিনেমা, ‘বিক্ষোভ’ ঘিরে কী বললেন অভিনেত্রী?

শুধু বাংলাতেই নয়, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়।

শাকিব খানের পর এবার তিনি বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন। আগামী ১০ জুন বাংলাদেশে মুক্তি পাবে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘বিক্ষোভ’। সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে লন্ডন থেকে ভিডিওবার্তা পাঠিয়েছেন শ্রাবন্তী।

বৃহস্পতিবার সকালে ভিডিও বার্তায় শ্রাবন্তী বলেন, ‘লন্ডন থেকে আমি আমার বাংলাদেশের ভালবাসার মানুষের উদ্দেশে বলছি, অনেকদিন পর বাংলাদেশে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আমি ভীষণ উত্তেজিত। ইচ্ছে ছিল সিনেমাটি মুক্তি পাওয়ার সময় বাংলাদেশে থাকব। কিন্তু অন্য সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে থাকায়, আর সম্ভব হয়নি। সিনেমাটি সবার ভাল লাগবে, আশা করছি। কারণ, সিনেমার গল্প পথ দুর্ঘটনা নিয়ে। এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বার্তাও। অনুরোধ করব, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

অন্য আরও একটি সিনেমার জন্য শিগগিরই বাংলাদেশে আসবেন বলেও জানান শ্রাবন্তী। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং শান্ত খান।

সিনেমাটি প্রসঙ্গে শান্ত বলেন, ‘সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে সামিল। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভাল।’

শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর